ইসরায়েলের আকাশে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চল লক্ষ্য করে এ হামলা করা হলেও, ইসরায়েলি সেনাবাহিনী সফলভাবে তা প্রতিহত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

\r\n

বুধবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টার কিছু পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হাইফা, ক্রায়ট ও গালিলি সাগরের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র সতর্কতা বাজানো হয়। পরে জানা যায়, ওই অঞ্চলে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

\r\n

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তারা এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

\r\n

হুতিরা বর্তমানে ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। যদিও সর্বশেষ এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি গোষ্ঠীটি।

\r\n

এদিকে, হুতিদের বিরুদ্ধে মার্কিন বিমান হামলাও অব্যাহত রয়েছে। বুধবারও ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত হুদাইদা, মারিব এবং সাদা প্রদেশে মার্কিন বাহিনীর বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতিরা। বিশেষ করে মারিবে একটি হামলা টেলিযোগাযোগ সরঞ্জামে আঘাত হানে।

\r\n

এই হামলার প্রতিক্রিয়ায় হুতিরা মার্কিন ড্রোন লক্ষ্য করে আক্রমণ আরও জোরদার করেছে। হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তারা ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

\r\n

এই ড্রোনগুলো উচ্চমূল্যের (প্রায় ৩০ মিলিয়ন ডলার) এবং ৪০ হাজার ফুটের বেশি উচ্চতায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে উড়তে সক্ষম। হুতিদের দাবি অনুযায়ী, গত এক দশকে তারা মোট ২৬টি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।

\r\n

মার্কিন সেনাবাহিনী ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করলেও এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

\r\n

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।